34% ছাড়
কাজলরেখা
Writer : তানজিনা ইসলাম স্রোতস্বিনী
Category: রোমান্টিক উপন্যাস
Brand : অক্ষরবিন্দু প্রকাশনী
৳825
৳545
ঢাকা সিটির বাইরে
বইটির বিস্তারিত দেখুন
রুড, টক্সিক আর বর্ণবাদী এক বখে যাওয়া চরিত্র, আঁধার শিকদার। জীবন বলতে সে কেবল বোঝে পার্টি, আড্ডা, র্যাগিং আর ফ্লার্টিং। মানুষের রূপের বিচার যার সবসময়ের কাজ। কাউকে কটু কথায় বিদ্ধ করতে সে দু'বার ভাবে না। নিজের সৌন্দর্য আর ঐশ্বর্য নিয়ে তার দাম্ভিকতার শেষ নেই। তার সম্পূর্ণ এক বিপরীত সত্তা, চাঁদনী। শরতের পেঁজা তুলোর মতো নরম তার মন। মাতৃস্নেহহীনা হয়ে বেড়ে ওঠা শান্তশিষ্ট এক মেয়ে। নিজের শ্যামলা রঙের জন্য সর্বদা অবহেলিত। সমাজের জঘন্য নিয়মে পিষ্ট হতে হতে সে বড্ড ঘরকুনো। প্রয়োজনের বাইরে কথা বলাটাও যেন তার স্বভাবে নেই।
কেমন করে জুড়ে গেল এই বিপরীত মেরুর দুটি জীবন? একে অপরের পরিপূরক হওয়ার বদলে তারা হয়ে উঠল জনমের শত্রু। একজনের মনে অনুভূতির ঠাঁই নেই, অন্যজন যন্ত্রণায় নীল। বর্ণবাদী আঁধার, তার জীবনে এই শ্যামকন্যাকে মেনে নেবে, কেমন করে? আর কতবার নিজের তথাকথিত 'কমতি'র জন্য আঁধারের কাছে নিজেকে ছোট করবে, চাঁদনী? সম্পর্কের এই বিষাক্ত টানাপোড়েনে কেমন কাটবে তাদের জীবন? এ দু'টো মানুষের জীবনে, অযাচিত- অনাকাঙ্ক্ষিত ভাবে জুড়ে যাওয়া, সাধারণ হয়েও এক অসাধারণ চরিত্র, আবরার রাত। জীবনে সব হারিয়ে সে এক অতৃপ্ত সত্তা। কখনো দায়িত্ব, কখনো একাকিত্ব,কখনো হিংস্র, আবার সে কখনো নির্মল-শান্ত। ইচ্ছা-অনিচ্ছায় তার জীবনও জুড়ে গেছে সেই ‘কাজল চোখের শ্যামাঙ্গিনী’র সাথে। এই অগাধ মায়া আর একতরফা প্রেম, কি দেবে তাকে? অতৃপ্তিতেই কি কেটে যাবে আস্ত এক জীবন, নাকি তার জীবনের মোড় ঘুরবে অন্য কোনো বাঁকে? আঁধার রাতের চাঁদ, তিন মেরুর তিনটি মানুষ।গন্তব্যহীন অনুভূতিরা ঠাঁই পাবে কোথায়? সীমাহীন ভালোবাসাতেও, সীমারেখা টানবে কে? এই তিন জীবনের ভবিষ্যৎ কি? জানতে হলে, পড়তে হবে 'কাজলরেখা।'
| Title | kajolrekha |
| Author | তানজিনা ইসলাম স্রোতস্বিনী |
| Publisher | অক্ষরবিন্দু প্রকাশনী |
| Edition | 2026 |
| Number of Pages | |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
তানজিনা ইসলাম স্রোতস্বিনী
0 followers
Reviews and Ratings
Product Q/A
Have a question regarding this product? Ask Us

উপন্যাস
গল্প
ধর্মীয় বই
একোডেমিক বই
প্যারেন্টিং
স্পোকেন ইংলিশ
বই