আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
আল্লামা সফিউর রহমান মুবারকপুরি (১৯৪৩-২০০৬ খ্রি.) পুরো নাম সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ... মুবারকপুরি আযমি। তিনি ভারত উপমহাদেশের একজন স্বনামধন্য ইসলামি লেখক ও বিখ্যাত মুহাদ্দিস। তিনি ১৯৪২ সালের ৪ জুন ভারতের আযমগড় জেলার মোবারকপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি স্থানীয় শিক্ষকদের কাছে আরবী ভাষা, ফিকাহ, তাফসির ও হাদিসসহ বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন। ১৯৬১ সালে শরীয়াহ বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি তিনি লেখালেখি ও শিক্ষকতা শুরু করেন। তিনি মুবারকপুরের দারুত তালিম মাদ্রাসায় এবং বেনারসের জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করেছেন। আল্লামা মুবারকপুরির রচিত রাসূল (সা.)-এর জীবনীগ্রন্থ 'আর রাহিকুল মাখতুম' সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় ও বহু ভাষায় অনূদিত আধুনিক সীরাতগ্রন্থ হিসেবে সমাদৃত। তিনি ১৯৮৮ সাল থেকে মদিনাস্থ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে রাসূল (সা.) বিষয়ক গবেষণা ইন্সটিটিউটে এবং সর্বশেষ রিয়াদের মাকতাবায়ে দারুস সালামে গবেষণার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি আরবী ও উর্দু ভাষায় ত্রিশটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। এই মহান মনীষী ২০০৬ সালের ১ ডিসেম্বর ইন্তেকাল করেন।

উপন্যাস
গল্প
ধর্মীয় বই
একোডেমিক বই
প্যারেন্টিং
স্পোকেন ইংলিশ
বই